-->

রুহিয়া থানা পুলিশের যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ



 ঠাকুরগাঁও সদর উপজেলার  রুহিয়া থানায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


 মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে রুহিয়া থানা পুলিশের আয়োজনে রুহিয়া থানা প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

 সকাল ১০ টায় রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 



এসময় রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, সেকেন্ড অফিসার আকবর আলী, এস আই আবু হানিফ মন্ডল, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, মোত্তালেব প্রধান, মজনুর রহমানসহ সকল এএসআইসহ পুলিশ সদস্য ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন