-->

ভূল্লী থানা আওতাধিন নবনির্মিত চার তলা ভাবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

 মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ



বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড।

 শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না। আর সেই কারণেই আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার সত্যিকার অর্থেই শিক্ষা বান্ধব সরকার।

১৮ই জুন(মঙ্গলবার)বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকার খোশবাজার ছালেহিয়া দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

এরআগে খোশবাজার ছালেহিয়া দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার নব-নির্বাচিত চারতলা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। দুই কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে চারতলা এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, পৃথিবীর ইতিহাসে বছরের প্রথমদিনে কোটি কোটি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার অনন্য নজির একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনেক গুরুত্ব সহ কারে কাজ করে যাচ্ছে সরকার।তিনি আরো বলেন দেশকে এগিয়ে নিতে শিহ্মার কোন বিকল্প নেই।তাই শিহ্মার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিদ্যা প্রতিষ্ঠানে শিহ্মার যেনো কোন ত্রুটি না হয় তাই নতুন ভবন নির্মান করে দিচ্ছেন।

দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, খোশবাজার ছালেহিয়া দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ বিন মাছউদ, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসনাত শাহ মুহাম্মদ আয়াতুল্লাহ, খোশবাজার দরবার শরীফের পীরসাহেব আলহাজ্ব হযরত শাহ আবু ছাঈদ মুহাম্মদ নাজমুছ ছায়াদাত প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন