-->

রুহিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকী পালন

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ




ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রু হিয়া থানায় জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রুহিয়া থানা জাতীয় পার্টির উদ্যোগে ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যা ৮ টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


দোয়া ও মিলাদে রুহিয়া থানা জাতীয় পার্টির সভাপতি মোঃ ইমান আলী মেম্বারের সভাপতিত্বে আব্দুল বাতেন মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রহমান স্বপন।

এছাড়াও বক্তব্য রাখেন রুহিয়া থানা জাতীয় পার্টির প্রবীন নেতা এবং রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, আসাদুল হক রাজীব, মজিবর রহমান, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, কাজীম উদ্দিন, হাবিবুর রহমান, মোজ্জাম্মেল হক, কাইয়ুম প্রমূখ। 


মিলাদ ও দোয়া মাহফিলে রুহিয়া থানা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন