Top Ads

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মা দিবস অনুষ্ঠিত

 গীতি গমন চন্দ্র রায় গীতি।।

স্টাফ রিপোর্টার।।



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ষ্টার মডেল স্কুলের উদ্যোগে (১৪ মে) ২০২৩ রবিবার সকাল ১১টায় সময় স্থানীয় ইক্ষু সেন্টারে আন্তজাতিক মা দিবস উপলক্ষে ব্যাপক 


 কমসূচীরমধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষাথীদের মাধ্যমে তাদের মায়েদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর মাদের পা ধুয়ে দেওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিবসটি পালন করা হয়।


জানা যায়,বালিয়াডাঙ্গী ষ্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ,কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লহীল বাকী, মধুপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল ইসলাম চৌধুরী,প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সলেমান আলী এবং অন্যান্নদের মধ্যে বক্তব্য দেন 

প্রতিষ্ঠানের শিক্ষক নুরে আলম,তহবুর রহমান, হারেসুল ইসলাম,বিপুল চন্দ্র, মাসুদ রানা,বিপুল চন্দ্র জেমস,হাসিনা বেগম,মিনু বেগম,সাবিনা বেগম,শাম্মী আক্তার, ইতি আক্তার, শিক্ষাথীর অভিভাবক রুবা আক্তার,পারভীন বেগম,বেবী আক্তার,রুবা আক্তার, মহসিনা বেগম,লুৎফা বেগম।


তবে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মকবুল হোসেন।উক্ত আলোচনা শেষে শিক্ষাথীরা তাদের মাকে পা ধুয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানান।এছাড়া এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মা দিবস পালিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.