-->

হবিগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

 হবিগঞ্জ প্রতিনিধি :

বিডিসি টেলিভিশন 


হবিগঞ্জের লাখাই সড়কে দুটি মোটরসাইকেলে সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো লাখাই উপজেলার উপজেলার ভাদিকরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নজরুল ইসলাম তুফান (২৪), 


একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে স্বাধীন মিয়া (২৫)। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে নিহত তুফান একটি মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে লাখাই সড়কের মনতৈল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনানস্থলেই তুফান মারা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্বাধীন মিয়াকে প্রথমে হবিগঞ্জ সদর পরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সোমবার সকালে সে মারা যায়। 

লাখাই থানার ওসি মো: নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তাদের বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন